টপ পোষ্ট

বাংলাদেশ-ভারত ফাইনাল একপেশে হবে: জহির খান

0

ইতিমধ্যে চলমান এশিয়া কাপে সবার আগে ফাইনালে উঠে গেছে ভারত। আর ফাইনালে ভারতের সঙ্গী কে হবে, আজ তা জানা যাবে। বাংলাদেশ না পাকিস্তান হবে ভারতের সঙ্গী। এই নিয়ে অনেকে মতবাদ দিয়েছেন। তাদের মধ্যে একজন ভারতের সাবেক পেস তারকা জহির খান। তবে ফাইনাল নিয়ে এই তারকা যা বলেছেন তা,বাংলাদেশি সমর্থকদের হতাশা করবেন। কেননা, তিনি ফাইনালে ভারতের সঙ্গী হিসেবে পাকিস্তানকে চাইছেন।

জহির খান মনে করছেন আজকের সেমিফাইনালে বাংলাদেশ জিতলে ২৮ তারিখ অনুষ্ঠিতব্য ফাইনালটি ভারতের জন্য অনেকটাই একপেশে হবে।

কেননা বর্তমানে ব্যাটিংয়ের দিক থেকে যথেষ্টই ভুগতে হচ্ছে টাইগারদের। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে দলটির মিডল অর্ডার জ্বলে উঠলেও টপ অর্ডার ব্যাটসম্যানেরা এখনও নিজেদের মেলে ধরতে পারেনি।

জহির তাই বলছিলেন, ‘এখন পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশের থেকে পাকিস্তানকে ভাল দল মনে হচ্ছে। বাংলাদেশের ব্যাটিং একেবারেই জ্বলে উঠতে পারছে না। তারা এখন পর্যন্ত টুর্নামেন্টে অনেক শট খেলেছে। বাংলাদেশ যদি ফাইনালে পৌঁছাতে পারে তাহলে সেটি ভারতের জন্য একপেশে ম্যাচ হবে।’

আর এই কারণে পাকিস্তানকেই ফাইনালে দেখতে আগ্রহী সাবেক এই ভারতীয় পেসার। তাঁর কথাতেই সেটি ইঙ্গিত পাওয়া গেল, ‘পাকিস্তান যদি ফাইনালে যায় সেক্ষেত্রে আমরা তো সকলেই জানি ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা। ভারত-পাকিস্তান ফাইনাল সর্বদাই রোমাঞ্চকর এবং এই ম্যাচে সকলের চোখ থাকবে,’ বলেছেন জহির।

 

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন