টপ পোষ্ট

১ হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলি হামলা, কেঁপে উঠল লেবানন 

0

দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি বিশাল ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। ‘আলি তাহের রিজ’ নামক এলাকার নিচে অবস্থিত দুটি কৌশলগত টানেল উড়িয়ে দিতে ১ হাজার টনেরও বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে আজ শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, ধ্বংসপ্রাপ্ত টানেল দুটির মোট দৈর্ঘ্য ছিল দুই কিলোমিটারেরও বেশি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এই প্রলয়ংকরী বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর ফলে সৃষ্ট কম্পন রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পের সমান ছিল। এই বিপুল ক্ষয়ক্ষতির বিষয়ে হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি।

দীর্ঘ কয়েক মাস ধরে চলা তুমুল লড়াইয়ের পর গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। গত মার্চ মাসে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত পুনরায় তীব্র হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননের একটি বড় অংশ এখনো ইসরায়েলি সেনাদের দখলেই রয়েছে। আইডিএফের পক্ষ থেকে প্রকাশিত স্থিরচিত্র ও ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর বিশাল আগুনের গোলায় পুরো আকাশ আলোকিত হয়ে ওঠে।

শেয়ার করুণ

Comments are closed.