টপ পোষ্ট

রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

0

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের এডিসি মো. শওকত আলী এ তথ্য নিশ্চিত করেন। TravelGuides & Travelogues

জানা গেছে, রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে নিউমার্কেট যাওয়ার রাস্তা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

মো. শওকত আলী বলেন, শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো কিছু বস্তু দেখা গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিয়ে গেছে। পরীক্ষা করে তারা সেগুলো দেখছে আসলে বোমা না অন্য কিছু।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় সেই স্থানে হাতাহাতি করছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থলে ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুগুলো উদ্ধার করে।

শেয়ার করুণ

Comments are closed.