টপ পোষ্ট

ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধর টিটির, রেলপথ অবরোধ

0

পদ্মা ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে টিটি কর্তৃক মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে তারা এ অবরোধ গড়ে তোলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৬৭ ব্যাচ) ছাত্র।

অভিযুক্ত টিটিই-র উপযুক্ত শাস্তির দাবিতে রাজশাহীতে অবরোধ কর্মসূচি পালন করছেন রাবি শিক্ষার্থীরা।

জানা গেছে, পদ্মা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকালে উক্ত টিটিই সরকারি রসিদ প্রদান না করে অসাধু উপায়ে যাত্রীদের কাছ থেকে অর্থ গ্রহণ (ঘুষ) করছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এর প্রতিবাদ জানালে টিটিই তার ওপর ক্ষিপ্ত হন।‎​ শিক্ষার্থীর পরনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টি-শার্ট থাকা সত্ত্বেও তাকে উপর্যুপরি মারধর করা হয় বলে অভিযোগ করেন সহপাঠীরা।
আরও দেখুন
Demographics
কেবল টিভি
টিভি সাবস্ক্রিপশন

পরবর্তীতে বিষয়টি সুরাহার জন্য শিক্ষার্থীরা স্টেশনে পৌঁছানোর আগেই ভুক্তভোগী শিক্ষার্থীকে পূর্ববর্তী একটি স্টেশনে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ করে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টিটি সুমনকে হাজির করতে না পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করে আবার বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে ট্রেন চালাবে এটা সম্ভব না।

তারা জানান, যত দ্রুত টিটিকে হাজির করা হবে ততো তাদের জন্য ভালো। তাকে নিয়ে আসবে, আইনগত ব্যবস্থা নিবে তারপর বাকি ট্রেন চলবে।

শিক্ষার্থীরা বলেন, আজ আমরা এর প্রতিবাদ না করলে কাল যেকোনো সাধারণ যাত্রী বা শিক্ষার্থী একই নির্যাতনের শিকার হতে পারেন।

এদিকে, ‎​অবরোধের কারণে সাময়িক ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় সাধারণ যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

এএইচ

শেয়ার করুণ

Comments are closed.