টপ পোষ্ট

মালয়েশীয় বিমান এমএইচ৩৭০ উদ্ধার অভিযান সমাপ্ত!

0

২০১৪ সালের ৮ মার্চ ১২ জন ক্রু ও ২২৭ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার উদ্দেশে উড্ডয়ন করেছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ প্লেনটি। উড্ডয়নের ঘণ্টাখানেক পড়েই আকাশে হারিয়ে যায় বিমানটি।

এরপর পরই শুরু হয় নিখোঁজ বিমানের উদ্ধার কাজ। নিখোঁজ মালয়েশীয় বিমান ‍উদ্ধারে আমেরিকার প্রতিষ্ঠান ওশেয়ান ইনফিনিটি দক্ষিণ ভারতীয় সাগরে যে অভিযান চালিয়ে যাচ্ছিল। অবশেষে দীর্ঘ চার চার বছর পর তার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চার বছরের অভিযানেও কোনোকিছু উদ্ধার করা সম্ভব হয়নি। সে কারণে নতুন করে আর অভিযান পরিচালনার পরিকল্পনা নেই।

উল্লেখ্য, কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২০১৪ সালের মার্চে মালয়েশীয় বিমানটি নিখোঁজ হয়ে যায়। ওই বিমানে দুইশ ৩৯ জন যাত্রী ছিলেন।

ধারণা করা হতো, সেই বিমান ভারত মহাসাগরের দক্ষিণাংশে বিধ্বস্ত হয়েছে। অভিযান স্থগিত করা হয় ২০১৭ সালের জানুয়ারিতে। পরে বেসরকারিভাবে অভিযান শুরু হয়। সেই অভিযোনেরও সমাপ্তি ঘোষণা করা হলো।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন