টপ পোষ্ট

বিয়ের ১৫ মিনিট পর তালাক! কিন্তু কেন?

0

সংযুক্ত আরব আমিরাতে বিয়ের ১৫ মিনিট পর স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার বিয়ের পর চুক্তি অনুযায়ী কনের বাবাকে টাকা প্রদানের বিষয় নিয়ে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি হওয়ারা জেরে স্ত্রীকে তালাক দিয়েছেন ওই ব্যক্তি।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েতে শ্বশুরকে এক লাখ দিরহাম প্রদানের কথা ছিলো বরের পক্ষে। সেখানে উল্লেখ ছিলো বিয়ের আগে ও পরে সেই অর্থ পরিশোধ করবেন তিনি।

শরিয়াহ জজ আদালতে ৫০ হাজার দিরহাম শ্বশুরকে দিয়ে দেন তিনি। কিন্তু কনেকে নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় শ্বশুর বাকি অর্থ দাবি করেন।

বর তার শ্বশুরকে বলেন, একটু ধৈর্য্য ধরেন। পাঁচ মিনিট পর দিচ্ছি। টাকা আমার গাড়িতেই আছে।

তবে শ্বশুর নাছোড়বান্দা, সেখানেই তখন টাকা নেবেন তিনি। প্রয়োজনে গাড়ি থেকে টাকা আনার জন্য আত্মীয় বা বন্ধুকে পাঠাতে বলেন তিনি।

সেখানে উপস্থিত একজন আইজীবী জানান, শ্বশুরের এ ধরনের আচরণে জামাই অপমানবোধ করেন। সে কারণে তিনি ক্ষিপ্ত হন। সেখানেই তিনি সদ্য বিবাহিত স্ত্রীকে তালাক দেন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন