বিশ্ব কাঁপাতে এগিয়ে আসছে বিশ্বকাপ। আর মাত্র ৫১ দিন পর রাশিয়ায় শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। তার আগেই জর্জিয়া সীমান্তবর্তী এলাকা দাগেস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে রাশিয়ান কাউন্টার টেরোরিজম ফোর্স। রাশিয়ার সেই অভিযানে ১১জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। এর পরপরই রাশিয়া বিশ্বকাপ ভণ্ডুল করার লক্ষ্যে হুমকি দিয়ে একটি পোস্টার ছাপে আইএস। তাতে লেখা হয়েছে, বিশাল ম্যাচ। আইএস বনাম রাশিয়া। জীবিত অথবা মৃত!
রাশিয়ান ভলগোগ্রাদ স্টেডিয়ামেও হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। এই স্টেডিয়ামেই ১৮জুন তিউনিশিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। গুপ্তচর সার্গেই স্ক্রিপালকে নিয়ে দুই দেশের মধ্যে চলছে সম্পর্কের টানাপোড়ন। এর পাশাপাশি আইএসের হুমকি তাতে দু‘দেশের সম্পর্কে আরো ভাটা পড়বে বলে মনে হচ্ছে।
উল্লেখ্য, গত বছর লিওনেল মেসি, নেইমার ও রোনালদোকে হত্যার হুমকি দিয়ে পোস্টার ছেপেছিল আইএস। অবশ্য এমন হুমকি মাথায় নিয়েও রাশিয়ায় প্রীতি ম্যাচ খেলে এসেছে মেসি।
উপরে দেয়া মেসির ছবিটি গত বছর এভাবেই প্রকাশ করেছিল আইএস।