টপ পোষ্ট

জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে হত্যা

0

গাজীপুরের পুবাইলে জমি নিয়ে বিরোধের জেরে নাজমা বেগম নামের এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুবাইলের মারুকা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূঁইয়া জানান, ‘এ নিয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে প্রতিপক্ষের সবাই পলাতক রয়েছে।’

শেয়ার করুণ

Comments are closed.