টপ পোষ্ট

চাঁদপুরে আরও ৪৪ জন শনাক্ত  

0

চাঁদপুরে ১৫ জন পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ শনিবার এ কথা জানান।

তিনি বলেন, শনিবার জেলায় মোট ৯৯ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৪৪ জন পজেটিভ। আর ৫৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৪ জন পুলিশ সদস্যসহ করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৬ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১৫ জন, হাজীগঞ্জে ১ জন, শাহরাস্তিতে ১ জন ও ফরিদগঞ্জে ১ জন।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৫৫ জন। এর মধ্যে ১৯ জুন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৬ জন। আর ৪৪ জন মারা মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।

শেয়ার করুণ

Comments are closed.