টপ পোষ্ট

গুয়াতেমালায় বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষে ২০ জন নিহত

0

গুয়াতেমালায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেইলার ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে চিকিৎসক ও দমকল কর্মীরা জানিয়েছেন।

তারা জানান, শনিবার ভোররাতে পূর্বাঞ্চলীয় গুয়ালান শহরের কাছে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুয়াতেমালার আটলান্টিক উপকূলের নিকটবর্তী একটি মহাসড়ক ধরে যাত্রীবাহী বাসটি মেক্সিকো সীমান্তের সান্তা এলেনা শহরে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ পরিষ্কার হয়নি।

এক টুইটার পোস্টে গুয়াতেমালার নির্বাচিত প্রেসিডেন্ট আলেহ্যান্দ্রো জামাতেই নিহতদের জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন